শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুর হাসপাতালে ১০ লাখ টাকার অক্সিজেন সরবরাহ

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

গুরুদাসপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা দশ লক্ষ টাকার সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। শনিবার বেলা ১১টায় ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ওই অক্সিজেন সরবরাহের শুভ উদ্বোধন করেন এমপি।

এসময় ভার্চুয়াল সভায় সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।
স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য ৮ পয়েন্ট সেন্ট্রাল অক্সিজেন এবং সাধারণ রোগীদের জন্য ১৯ পয়েন্ট অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে করোনা আক্রান্ত রোগীসহ অন্যান্য রোগীদের অক্সিজেন ঘাটতি থাকবে না এবং রোগীদের নাটোর-রাজশাহী যেতে হবে না বলে জানা গেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর