বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আটোয়ারীতে এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২০, ১২:২৩ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের “ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং” এর ৭২জন এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মাদরাসা কমিটির উদ্দ্যেগে বুধবার (৬ মে) সকালে মাদরাসা প্রাঙ্গণে ৭২জন এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেজ বিতরণ করেন ওই মাদরাসার সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিতরণকালে সহযোগিতা করেন মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান, সুপার হাফেজ মোঃ শাহাজাহান আলী, সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

মাদরাসা সুপারের তথ্যমতে প্রতি প্যাকেজে ১৫ কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি মুশারী ডাল, ১লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, আধা কেজি সেমাই, ২টা করে কাপড় কাচা সাবান ছিল। মাদরাসার সভাপতি বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে মাদরাসা বন্ধ রয়েছে। এতিম শিক্ষার্থীরা বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। করোনা দুর্যোগে তাদের খাদ্য সহায়তা দেয়া আমাদের দায়িত্ব। যেহেতু মাদরাসা ও এতিমখানাটি সমাজসেবা থেকে নিবন্ধনকৃত সেহেতু সমাজসেবা দপ্তরের পরামর্শ নিয়ে মাদরাসার তহবিল থেকে এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর