মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
/ বিজ্ঞান প্রযুক্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন নিশ্চিত করা হবে।  ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন। উপায় এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার করপোরেট সেলস মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম করপোরেট সেলস মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম করপোরেট সেলস সোহেল রানা। এই অংশীদারত্বের ফলে ফুডপান্ডা রাইডাররা উপায় এর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদ অর্থ সংগ্রহের সুবিধা পাবেন। চুক্তির আওতায় উপায় ও ফুডপান্ডা যৌথভাবে রাইডারকেন্দ্রিক একটি ব্যবহারবান্ধব সেবা কাঠামো চালু করবে, যার মাধ্যমে ফুডপান্ডা রাইডাররা সহজেই উপায় এর কালেকশন সল্যুশনে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে এই সহযোগিতা উপায় এর এজেন্ট এবং ফুডপান্ডা রাইডারদের জন্য আরও কার্যকর লেনদেনের সুযোগ তৈরি করবে। আরোও পড়ুন...
ভালো মান ও পরিবেশের আধুনিক আবাসনের চাহিদা বাড়ছে। ক্রেতাদের এ ক্ষেত্রে প্রথম আগ্রহ থাকে বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট বিক্রির আগে কী প্রতিশ্রুতি দেয় তার ওপর। আবার ফ্ল্যাট হস্তান্তর ও পরবর্তী সেবার
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আজ আনুষ্ঠানিকভাবে অপো এ৬ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আজকের দ্রুতগতি-সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
ও’ ফ্যানস ফেস্টিভালে নিজেদের আসন্ন ফোনটি নিয়ে আসতে যাচ্ছে অপো। নতুন প্রজন্মের কথা বিবেচনা করে এটি নিয়ে আসা হচ্ছে। যারা কৌতুহলি, আশাবাদী ও প্রত্যাশায় ভরপুর জীবনে সামনে এগিয়ে যেতে চায়,
বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। বাজারের সবধরনের সেগমেন্টের প্রয়োজন মেটাতে সিরিজটিতে থাকছে তিনটি মডেল – রিয়েলমি ১৫ ফাইভজি, রিয়েলমি ১৫ প্রো ফাইভজি ও রিয়েলমি
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানে এ অংশীদারিত্বের
বাংলাদেশের বাজারে বহুল প্রতীক্ষিত ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ নিয়ে আসতে যাচ্ছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আগামী ১২ অক্টোবর বহুল প্রত্যাশিত এই ফোনটি ৩টি ভার্সনে নিয়ে আসা হচ্ছে –
 তরুন্দের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারো বাংলাদেশে সাড়া ফেলতে যাচ্ছে তাদের আইকনিক ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজ লঞ্চের মাধ্যমে। রিয়েলমি ১৫ সিরিজে এবারের মূল আকর্ষণ হচ্ছে প্রো ভার্সন, যা দীর্ঘ সময় পর ফিরছে। ক্রেতাদের বহুল