রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আওতাধীন ৪২টি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘সলঙ্গা থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ’এর নতুন কমিটি।প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কে.এম আমিনুল ইসলাম হেলাল,সাধারণ সম্পাদক শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।গতকাল বিকেলে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে প্রথম অধিবেশনে আলোচনা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন,সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী,জুম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও মানবিক ব্যক্তিত্ব কে.এম আমিনুল ইসলাম হেলাল।সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব আলী, সদস্য আব্দুল আলীম,ইসমাইল হোসেন, সাজিদ মুনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।সভায় বক্তারা বলেন, মানবসেবা কোন একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়,এটি সম্মিলিত দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগীতা,ঐক্য,সমন্বয় ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করতে হবে। মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই হোক প্রতিটি স্বেচ্ছাসেবীর মূল অঙ্গীকার।দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে অরাজনৈতিক,সুষ্ঠ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে থানার ৪২টি মানবিক সংগঠনের একজন করে প্রতিনিধির প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ‘সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি’র সদস্য কে.এম আমিনুল ইসলাম হেলাল,সাধারণ সম্পাদক পদে ‘প্রিয় সলঙ্গার গল্প’ সংগঠনের চীফ অ্যাডমিন শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’র সদস্য হারুন অর রশিদ নির্বাচিত হন।
এ ছাড়াও জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন,আব্দুল লতিফ লোকমান ও ইঞ্জিনিয়ার রাকিব হোসেন খান।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি,সহযোগীতা ও সমন্বয় আরও বৃদ্ধি পাবে।পাশাপাশি রক্তদান,ফ্রি মেডিক্যাল ক্যাম্প,শীতবস্ত্র বিতরণ,কন্যা দায়,বৃক্ষরোপণ,রাস্তা সংস্কার,অসহায় মানুষের সহায়তা,দুর্যোগকালীন সহযোগীতা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।তাদের প্রত্যাশা, ‘মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য’এই মানবিক দর্শনকে ধারণ করে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করবে সলঙ্গা থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর