রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বাদ আসর শহরের কাঁচারীপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়ার আগে মুসল্লীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তবো তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শেখ সকির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করেছি। তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অব্যাহত থাকার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়। এছাড়াও দোয়া মাহফিলের পূর্বে একটি র‌্যালী বের করা হয়।
এসময় তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সহসভাপতি আকমল হোসেন, যুগ্ম সম্পাদক আহসান হাবীব বাদশা, অর্থ সম্পাদক খালেদ হাসান, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সহসভাপতি শেখ শফিউল আলম, সাধারণ সম্পাদক শেখ শফি, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন শামীম; চরতারাপুর ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জামাল মৃধা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজমল শেখ, প্রচার সম্পাদক আকরাম শেখ, সাদুল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি আক্কাস খান, সহ-সভাপতি ইমরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক জিল্লাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর