টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার নাগরপুর মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২০টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের মোট ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৭০ জন এবং ছাত্রী ২৮০ জন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মিজানুর রহমান। তিনি বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।