সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের আরোও পড়ুন...
সাময়িকভাবে বাতিল হওয়ার পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার সুযোগ পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন এই সংবাদমাধ্যমটি। রবিবার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করে। এ সিদ্ধান্তের পর নিবন্ধন ফিরে পেতে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের ধারাবাহিকতা ও পর্যালোচনার পরই চূড়ান্তভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত এলো। উল্লেখ্য, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘বাংলা এডিশন’। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতারা, জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরাও সেখানে সংহতি জানান। সূচনালগ্ন থেকেই জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, মুসলিম বিশ্বের নানা সংকট, গণমানুষের মৌলিক অধিকার রক্ষা এবং আগ্রাসন-বিরোধী অবস্থানের খবর প্রকাশ করে পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মাথায় নিবন্ধনের স্থগিতাদেশ আসায় বড় ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দীর্ঘদিন ধরে একটি প্রেস ক্লাবের বিপরীতে দুটি পৃথক কমিটি কার্যক্রম পরিচালনা করায় সাংবাদিক মহল ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিরসন, সাংবাদিকদের মধ্যে
ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আলী হায়দার আব্বাসী (দৈনিক মানবজমিন) সভাপতি এবং গোলাম মুক্তাদীর (প্রতিদিনের বাংলাদেশ) সাধারণ সম্পাদক ও নাজমুল হোসেন তালুকদার আরাফাত (দৈনিক ইনকিলাব)
পাবনার চাটমোহর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর এই স্লোগানকে সামনে রেখে
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আবারও সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের নূর জাহান হোটেলে
পাবনার চাটমোহরে সাংবাদিক নেতা রফিকুল ইসলাম রনির জন্মদিন আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে মুনিয়াদিঘী কারিগরি কৃষি কলেজের অফিস কক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।