মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে পাঠকনন্দিত জাতীয় দৈনিক আলোকিত নিউজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ভাঙ্গুড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধ সংলগ্ন ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দৈনিক আলোকিত নিউজের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি বিকাশ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি মো. রায়হান আলী, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা ও ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম এবং সাবেক বিএনপি নেতা মো. জাকির হোসেন।

এসময় বক্তারা বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়ন, গণমানুষের সমস্যা তুলে ধরা এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সভাপতি ও দৈনিক জনকণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মো. ছাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, দৈনিক আলোকিত টিভির বিশেষ প্রতিনিধি মো. সুজন আহম্মেদ, দৈনিক সময়ের কণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক ঘোষণা প্রতিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো. ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো. খালিদ হোসেন রিদয় প্রমুখ।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম আপন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর