মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

চৌহালীতে কিশোরীদের জীবনদক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ‘স্বপ্নসারথি’ প্রকল্পের আওতায় কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার কোদালিয়া গ্রামে মজিবর মিয়ার বাড়িতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জোনাল ম্যানেজার মো. সাজ্জাদুজ জামান, জেলা ব্যবস্থাপক মো. আজাদ রহমান, চৌহালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ম্যানেজার মো. আবু দাউদ রানা এবং জীবনদক্ষতা প্রশিক্ষণে সহযোগিতাকারী মোছা. সালমা খাতুন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের চারটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলের সদস্যরা ভবিষ্যতে কে কী হতে চায়, তাদের স্বপ্ন, লক্ষ্য ও সেই লক্ষ্য অর্জনের উপায় নিয়ে নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরে।
এ সময় বক্তারা বলেন, কিশোরীদের আত্মবিশ্বাসী, সচেতন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে জীবনদক্ষতা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি  ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে। তার বাস্তবচিত্র সরেজমিনে  বতল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর