সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ১০টি নৌকাযোগে প্রায় আট শতাধিক সমর্থক নিয়ে উপস্থিত হয়ে আলোচনায় আসেন উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির তয়ছের।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠাল বাগান চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক  সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
আলোচনা সভায় ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির তয়ছের ১০টি নৌকাযোগে প্রায় আট শতাধিক সমর্থক নিয়ে যোগ দেন। তাঁর সঙ্গে আসা সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সমর্থকদের ‘হুমায়ুন, হুমায়ুন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
এছাড়াও অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে সভাস্থলে আসেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভিপি, সাবেক সহসভাপতি এডভোকেট হামিদুল ইসলাম দুলাল, আব্দুল হাকিম বিএসসি, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের স্বাধীনতাযুদ্ধ নতুন দিকনির্দেশনা পেয়েছিল। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং শহীদ জিয়াউর রহমানকে ঘিরে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সঠিক ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন। ওই সময় জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সিপাহি-জনতার ভূমিকার কারণে তা সফল হয়নি। ইতিহাসের প্রকৃত ঘটনা অনুধাবন না করলে জিয়াউর রহমানের আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ধারণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর