শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

চৌহালীত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
Oplus_131072

সিরাজগঞ্জের চৌহালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের কাঁঠালবাগান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চৌহালী উপজেলা বিএনপির সাবেক  সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কারী ময়নুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (চৌহালী- বেলকুচি) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভিপি, এডভোকেট হামিদুল ইসলাম  দুলাল,  সাবেক সহসভাপতি হাকিম বিএসসি, সহসভাপতি মো, আরিফ সরকার,    যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মুক্তিযুদ্ধ নতুন দিকনির্দেশনা পেয়েছিল। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।
 ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ এবং শহীদ জিয়াউর রহমানকে ঘিরে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সঠিক ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন। তাঁদের দাবি, ওই সময় জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সিপাহি-জনতার ভূমিকার কারণে তা সফল হয়নি। ইতিহাসের প্রকৃত ঘটনা অনুধাবন এবং জিয়াউর রহমানের আদর্শ ধারণের ওপরও গুরুত্বারোপসহ গুরুত্বপূর্ণ  আলোচনা করেন  বক্তারা।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। উমারপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির তয়ছেরের নেতৃত্বে একটি বড় মিছিল আসে। সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী চেয়ারম্যান প্রার্থী হয়ে  আলহাজ মো. আবদুল কাদের বিএসসির নেতৃত্বেও নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। এ ছাড়া খাষকাউলিয়া, খাষপুখুরিয়া, বাঘুটিয়া ও ঘোরজান ইউনিয়ন থেকেও চেয়ারম্যান পদপ্রার্থীরা স্ব স্ব  তাঁদের সমর্থকেরা মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর