রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীর ঘোরজান ইউনিয়নকে মডেল ও জবাবদিহিমূলক গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার

​মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জবাবদিহিতামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণমাধ্যমকর্মী মো. রাসেল সরকার।
​স্থানীয় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসার মানোন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা রাসেল সরকার জানান, এলাকার মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে তিনি সবসময় জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়নে তিনি বিশেষ অবদান রাখতে চান।
​আসন্ন নির্বাচনে সুযোগ পেলে ঘোরজান ইউনিয়নের স্থায়ী অবকাঠামো নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ যুব সমাজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
​রাসেল সরকার আরও বলেন, “আমি ঘোরজান ইউনিয়নকে একটি আধুনিক মডেল ও জবাবদিহিমূলক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার মানুষের প্রাণের দাবি ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনসেবার মানোন্নয়নে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
​ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানতে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক, আলোচনা সভা ও পথসভার মাধ্যমে তিনি সাধারণ মানুষের দ্বারেদ্বারে যাচ্ছেন।
​দলের নীতিনির্ধারকদের বিবেচনা ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, “জনগণের সেবা করার সুযোগ পেলে ঘোরজানের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। সর্বোপরি, ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে আমি দৃঢ় প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর