শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে চৌহালীতে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Oplus_131072

 আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
চৌহালী উপজেলার কুরকি বিএনপির দলীয় কার্যালয় থেকে চৌহালী নাগরপুর সড়ক,কে আর পাইলট মোর,মোকার ভাঙ্গাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এ নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো,জাহিদ মোল্লার সভাপতি ও সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম এ নেতৃত্বে প্রায় ১ শত মোটরসাইকেল শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউন চলাকালে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে চৌহালী নাগরপুর সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং চৌহালীর কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর