সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ন

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বেকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) বাদ মাগরিব বেকড়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা ও নির্যাতনের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর কখনো না ঘটে, সে জন্য দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন পুনরায় রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশে ন্যায়বিচার, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বেকড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা মজলিসে শুরার সদস্য ও নাগরপুর উপজেলা আমীর হযরত মাওলানা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান, সাবেক ইউনিয়ন সভাপতি মো. শামছুল হক, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন মিয়া এবং বেকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেকড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ছামিনুর ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল সরকার এবং ইউনিয়ন শ্রমিক বিভাগের সভাপতি মো. এনামুল ইসলামসহ স্থানীয় যুব নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর