শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় নাগরপুর বাজার জামে মসজিদে (যদুনাথ স্কুল সংলগ্ন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়া ডেন্টাল ক্লিনিক অ্যান্ড জিহাদ মেডিসিন শপের স্বত্বাধিকারী ডা. হাবিবুর রহমান।প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান খান  মো.আসাদুজ্জামান কিছলু।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের দাতা সদস্য আলহাজ্ব মো.মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা রফিকুল ইসলাম আমিনী ও মাওলানা ইলিয়াছ হোসেন। এ ছাড়া আরও  উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, সহ সভাপতি মুফতি শহিদুল ইসলাম সিরাজী, সেক্রেটারি হাফেজ মাওলানা আল হেলাল, সদর ইউনিয়ন সভাপতি মুফতি জাকারিয়া, সহ সভাপতি মুফতি আব্দুল হাদি, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র নাগরপুর এর ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নানসহ
নাগরপুরের বিশিষ্ট আলেম-উলামা ও ইসলামপ্রিয় নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় নাগরপুরের বিভিন্ন হিফজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা পবিত্র কুরআনুল কারিমের হিফজ, তিলাওয়াত এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা ও যোগ্যতার পরিচয় তুলে ধরে।
বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়েতের সর্বোত্তম দিশারি। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এবং ইসলামী শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর