সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল-এর উদ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল’-এর উদ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের প্রানে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান পিন্টু, সরকারি সা’দত কলেজের প্রফেসর মো. মোশারফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান ইমন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব বাসাইল-এর সভাপতি হাসান খান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার রেজা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এটিএন নিউজের সংবাদ পাঠক আবিদ হাসান। অনুষ্ঠানে ২০২৪-২৫ সেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া ১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও তাদের বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর