সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ই-পেপার

নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে দৌলতপুর উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ

মানিকগঞ্জ- ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সাথে দৌলতপুর উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -১ আসেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুইজ, মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নি, থানা অফিসার ইনচার্জ মো: কমর উদ্দিন।এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন মাস্টার, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম কুন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম মোহাম্মদ সেলিম যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সালাম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাজীব হোসেন।মতবিনিময় সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা দপ্তর প্রধাগণ কর্মরত দপ্তরের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। এছাড়াও অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো নিরসনে মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।পরে নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিদর্শন করেন চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এসময়, নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর সকল দপ্তর প্রধানদের আনীত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং একটি আধুনিক দৌলতপুর উপজেলা গড়ায় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর