বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের জনশক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের জনশক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে দপ্তিয়র ইউনিয়ন জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, দপ্তিয়র ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, ধুবুরিয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ-সভাপতি মো. ফেরদৌস এবং ডাকসুর হল সংসদ নেতা মো. খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনশক্তি উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান উপস্থিত জনশক্তিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এই যুব মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর