সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহিত স্কীম বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে ১২ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ব্যাটারী চালিত ভ্যানগাড়ী এবং ব্যবসা করার জন্য দোকানঘর সহ মুদি দোকানের সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপকারভোগীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক,অতিরিক্ত পরিচালক মোঃ হেলাল উদ্দীন ভুঁইয়া,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান,সহকারী সমাজসেবা অফিসার মোঃ আবু তাহের,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুবিধাভোগীরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ভিক্ষাবৃত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র দূরীকরণ করা যায় না। উপজেলা সমাজসেবা দপ্তরের দেওয়া তথ্যমতে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১২জন ভিক্ষুকের মাঝে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়। এরমধ্যে ৪জনকে দোকানের ৮৫ প্রকার মুদি মালামালসহ দোকান ঘর এবং ৮জনকে ব্যাটারী চালিত ভ্যানগাড়ী প্রদান করা হয়েছে। প্রতিটি ভ্যানগাড়ীর মূল্য ৬৫,০০০/- টাকা এবং প্রতিটি দোকানে খরচ হয়েছে ৫৯,৫০০/- টাকা করে। দোকান ও ভ্যানগাড়ী বাবদ মোট ৭ লক্ষ ৫৮ হাজার টাকার উপকরণ ক্রয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর