বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

নাগরপুরে ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভাসানী স্কুলের হলকক্ষে ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল  ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতে ইসলামীর  সেক্রেটারি কে আদনান , অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. কামরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড জামায়াত নেতা মো.আব্দুল মালেক এবং সাবেক শিবির নেতা মো. মামুন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বেকড়া ইউনিয়ন যুব  জামায়াতের সহ-সভাপতি মো. ফেরদৌস, ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো.পরশ, অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরো  বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর