বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সভাপতি মানিক ও সম্পাদক মাসুদ ; গুরুদাসপুরের কাছিকাটা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজার বণিক সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মশিন্দা ইউনিয়নের ২৬নং রানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি পদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম মানিক সাহ চেয়ার প্রতিকে ১৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চশমা প্রতিকের মান্নান মাস্টার পেয়েছেন ১১৭ ভোট ও ছাতা প্রতিকের উত্তম কুমার মজুমদার পেয়েছেন ৩০ ভোট। এছাড়া শাপলা ফুল প্রতিকে মাসুদ রানা ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আম প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ১২৯ ভোট ও আনারস প্রতিকে ৬০ ভোট পান নাজমুল হাসান। এছাড়া কোষাধ্য¶ পদে নাজিম উদ্দিন শাহ আনারস প্রতিক নিয়ে ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিপ্লব কুমার কুন্ডু ফুটবল প্রতিকে ১১২ ভোট পেয়েছেন এবং রফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪৪ ভোট।
প্রিজাইডিং অফিসার প্রফেসর সাইদুর ইসলাম বলেন, মোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ভোটার সংখ্যা ১২। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। ভোট কেন্দ্রে দুটি বুথে দুইজন করে সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুইজন পোলিং অফিসার দায়িত¦রত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হয়েছিল কাছিকাটা বাজার বণিক সমিতির কমিটি গঠনের কার্যক্রম। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। অবশেষে প্রার্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে বণিক সমিতির কমিটি এই প্রথম আলোর মুখ দেখলো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর