মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার(২৬ জুলাই) সকালে ভাঙ্গুড়া পৌরসভা চত্বরে এই চউল বিতরণ করা হয়। ভিজিএফ চউল বিতরণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
জানা গেছে,সামাজিক দুরত্ব বজায় রেখে ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শত ২১ টি পরিবারের মধ্যে তিন দিন ব্যাপী ৪৬ মে.টন ২শত ২১ কেজি চাউল বিতরণ করা হবে। করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ আব্দুর রহিম, সচিব উত্তম কুমারসহ কাউন্সিলর বৃন্দ।

 

ভাঙ্গুড়া পৌরসভার সচিব উত্তম কুমার জানান, আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ৬শত ২১ টি পরিবারকে এই চাউল বিতরণ করা হবে। একদিনে বিতরণের নিয়ম থাকলেও করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়ানো লক্ষ্যে মেয়রের নির্দেশে ৯টি ওয়ার্ডকে ৩ টি ভাগে ভাগ করে তিন দিনে উপকার ভোগীদের মধ্যে এই চাউল বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর