মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঈদগাঁওতে সেনাবাহিনী পরিচয় দিয়ে অপহরণের চেষ্টাঃ ভুয়া সার্জেট আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,‌জেলাপ্র‌তি‌নি‌ধি,কক্সবাজার:
কক্সবাজার সদরের ঈদগাঁও ভোমরিয়া ঘোনায় সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে এলাকার এক যুবককে তুলে নেওয়ার চেষ্টাকালে আবদুল্লাহ (২২) নামের এক ভুয়া সার্জেট প্রতারককে ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস এলাকায়৷ ধৃত প্রতারক ও ভুয়া সার্জেটের বাড়ি সদরের ভারুয়াখালী ইউনিয়নের ঘোনা পাড়া কবির মোরা এলাকার ছাত্তারের বাড়ির নুরুল আমিনের ছেলে বলে জানা যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধৃত প্রতারক আবদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পড়ে ভোমরিয়া ঘোনা এলাকায় এসে নিজেকে সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে ছৈয়দ আলমের ছেলে তৈয়বুল হাসান নামের এক যুবককে ফোনে ডেকে এনে সিএনজিতে তোলার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে চ্যালেঞ্জ করে।

 

পরে ঐ এলাকার বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বেলাল উদ্দীনকে ডেকে আনেন। সে তার পরিচয় সনাক্ত করতে বললে ভুয়া একটি সেনাবাহিনীর পরিচয় পত্র প্রদর্শন করে। সেটি বেলাল উদ্দিন ভুয়া কার্ড বলে শনাক্ত করলে স্থানীয় লোকজন প্রতারক আবদুল্লাহকে ধৃত করে রেখে পুলিশকে খবর দেয়৷ পরে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ ইমরান, এএসআই নিজাম উদ্দিন, এএসআই মহি উদ্দীনসহ একদল পুলিশ পাঠান। পরে তাকে জনতার রোষানল থেকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে৷ এসময় তার পরনে থাকা সেনাবাহিনীর পোশাকের এক সেট ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। পরে অপহরণের চেষ্টার শিকার যুবক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চালাচ্ছে ।

 

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, পুলিশ নিশ্চিত হয়ে তাকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধৃত প্রতারক ভুুুয়া সার্জেট প্রতারক আবদুল্লাহ জানান, সে পোশাক গুলো পাহাড়ের জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। ইতিপূর্বে সে ভোমরিয়া ঘোনা এলাকায় আরো একবার এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর