শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসকের কারাদন্ড 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯:৫৯ পূর্বাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড়খোচাবাড়ী এলাকায় এক ভূয়া চিকিৎসকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন  ভ্রাম্যমান আদালত ।
আজ (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ ফোর্স সহ কিসমত দৌলতপুর নিবাসী কথিত ডাঃ মোঃ সোহাগ ইসলাম বাবু (২০) পিতা মৃত খলিলুর রহমানএর চেম্বারে গিয়ে চ্যালেঞ্জ করলে তিনি স্বীকার করে  ডাক্তার নন (বিএমডিসির রেজিষ্ট্রেশনকৃত)।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন আরো কঠোরভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে ভয়ানক তথ্য এবং তার ব্যাগ থেকে বের হয় প্রেসক্রিপশনের অনেক সেট সেখানে রোগের লণ বিবরণ সহ কি ঔষধ দেয়া হবে তার তালিকা এবং এই তালিকা হচ্ছে তিনি যে ডাক্তারের সাথে কম্পাউন্ডার হিসেবে দিনাজপুরে কাজ করেছেন তার।
তাছাড়া তিনি তার ভিজিটিং কার্ডে উল্লেখ করা ডিপ্লোমা ডাক্তারও নন, এমনকি তার উল্লেখ করা ডিগ্রিগুলো পল্লী চিকিৎসকের,তার উপর উল্লেখ করা ডিএমএফ ডিগ্রি তিনি করেন নি, এমনকি তার নেই কোন ডিগ্রির সার্টিফিকেট।
করোনার সুযোগ নিয়ে ২০ বছর বয়সে হয়ে গেছেন ডায়বেটিস, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক (ভিজিটিং কার্ডে উল্লেখ)।
উপজেলা নির্বাহী অফিসার কথিত ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আমরা করোনাকালে এসকল ভুয়া ডাক্তারদের বিষয়ে সর্তক হই। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর