বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাসদ পাবনা জেলা কাউন্সিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:১২ অপরাহ্ন

বাংলাদেশ জাসদ পাবনা জেলা কাউন্সিল- ২০২২ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল কাবী শিন্টু’র পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার এবং স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।
কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙাকে সভাপতি, আল মাহমুদ নিটুকে সহ সভাপতি, এডভোকেট নাজমুল কাবী শিন্টুকে সাধারণ সম্পাদক, নূর উজ জামান খোকনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আফসিন হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পাবনা জেলা কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর