মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে এনসিপির ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর নিজস্ব প্যাডে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম যৌথ স্বাক্ষরে ১জন প্রধান সমন্বয়কারী, ২ জন যুগ্ম-সমন্বয়কারী এবং ১৮ জন সদস্য সহ সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি অনুমোদিত হয়েছে, যা পরবর্তী তিন মাস অর্থাৎ আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা এনসিপির সদ্য অনুমোদিত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সরদার আশরাফ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন- দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর নাগরপুর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে নাগরপুর উপজেলার সমন্বয় কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বিশ্বাসে আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর