মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মানিকগঞ্জে ছেলে-মেয়ে নিয়ে মায়ের আত্ম*হ*ত্যা 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায়  একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে মা ও দুই সন্তানের নিথর দেহ। নিহতরা হলেন-শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শিখা প্রথমে সন্তানদের বিষপান করান এবং পরে নিজেও বিষপান করে আত্মহত্যা করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট ট্যাবলেটের খালি কৌটা পাওয়া গেছে। প্রতিবেশীরা জানান, সোমবার রাত থেকেই শিখার বাসার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন সকালে আবারো কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ উদ্ধার করে।
নিহত শিখা আক্তার মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী। ছেলে আরাফাত শিখার প্রথম স্বামীর সন্তান এবং মেয়ে সাইফা শাহীনের ঔরষজাত সন্তান। প্রায় দুই সপ্তাহ আগে তিনি সন্তানদের নিয়ে ওই বাসায় ওঠেন।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “সবকিছু দেখে মনে হচ্ছে পারিবারিক আত্মহক কলহর  কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।” মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর