মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মেহজাবীন চৌধুরী এবার বিচারক!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার বিচারক হচ্ছেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি রিয়েলিটি শোতে একটি বিশেষ পর্বে বিচারক হিসেবে থাকছেন তিনি।

এবার স্কয়ার গ্রুপ কর্মীদের নিয়ে আয়োজন করেছে বিশেষ একটি গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। এবার এই আয়োজনে একটি বিশেষ পর্ব ভালোবাসার গান দিয়ে সাজানো হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে এ বিশেষ পর্ব প্রচারিত হবে।

এই পর্বেই অতিথি বিচারকের আসনে বসবেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকবেন সুরকার, সংগীতশিল্পী এসআই টুটুল, কণ্ঠশিল্পী রুমানা ইসলাম ও সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ।

বিচারক হওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, গ্রুপ অব কোম্পানির কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো’র ভাবনাটিই অভিনব। আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। তাই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস জোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।

পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন উপস্থাপিকা মৌসুমী মৌ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর