বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

৯ মাছ চাষীর ২০ লাখ টাকা আত্মসাৎ

আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের রাণীগ্রামে প্রতারণা করে মাছ চাষ ও মাটির ব্যবসার বিশ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আব্বাস সরকারের ছেলে সাবেক ইউপি সদস্য মোজাহার সরকারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোজাহারের আপন ভাই সাইদুর, চাচাতো ভাই সাইফুল, সেলিম, শফিকুল সহ ৯জন ওই টাকার ভাগিদার। গতবছর তারা যৌথভাবে পুকুরে মাছ চাষ এবং মাটির ব্যবসা করেছেন। ওই ব্যবসার পাওনা ২০ লাখ টাকা তাদের না দিয়ে মোজাহার বিভিন্নভাবে সময়ক্ষেপন করে আত্মসাৎ করেন। সোমবার সকালে টাকার জন্য জোর দাবি জানালে মোজাহার লোকবল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের তাড়া করেন। দুপুরে দিকেই ভুক্তভোগীদের পক্ষে থানায় বাদী হয়ে অভিযোগ দেন কলিমউদ্দিন মাস্টারের ছেলে বকুল সরকার। সংশ্লিষ্ট প্রশাসনকে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।

মোজাহার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, মামলা মোকদ্দমায় যা রায় হয় মেনে নেব।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর