বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পৌনে এক কোটি টাকার নকল সিগারেট জব্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৪:১২ অপরাহ্ন

আঃ আলিম সরদার,রাজশাহী :

রাজশাহীতে পৌনে এক কোটি টাকার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।রোববার দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর কুমারপাড়া এলাকায় ‘এসএ পরিবহন’ কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। অভিযানে নকল গোল্ড লিফ, স্টার, হলিউড ও পাইলট নামের সিগারেট জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ সিগারেটের খালি প্যাকেট জব্দ করা হয়েছে। এসব সিগারেট কুষ্টিয়ার বড়বাজার থেকে রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা ছিল। অভিযানে কুষ্টিয়ার ‘বিশ্বাস টোবাকো’ নামের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদাম ব্যবস্থাপকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

আটক গাড়িচালকের নাম নবাব আলী (৩০)। তার বাড়ি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি এলাকায়। বাবার নাম ওহাব মোল্লা। নবাবের ভাষ্যমতে, তিনি মাস দুয়েক আগে বিশ্বাস টোবাকোতে কাভার্ড ভ্যান চালকের চাকরি নিয়েছেন। ইতোমধ্যে দুটি এ ধরনের সিগারেটের চালান এনেছেন। এই চালানটি রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা ছিল। হঠাৎ তাকে ফোন করে এসএ পরিবহনের গুদামে সিগারেটগুলো নামিয়ে দিতে বলা হয়। তিনি এখানে আসার কিছুক্ষণ পর পুলিশ আটক করে। নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, তারা প্রায় ৭৫ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করেছেন। এগুলো সবই নকল।

 

এসব সিগারেটে সরকারকে রাজস্বও ফাঁকি দেয়া হয়েছে। সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। তারা আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর