মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

শিকলবন্দি হাহাকার – হাফিজুল ইসলাম লস্কর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

আঁধার নেমেছে যশোর কারায়
স্তব্ধ প্রহরগুলি,
কফিনবন্দি স্বপ্নগুলো
বুকের পাঁজর খুলি।
​সাদা কাফনে ঢাকা মা ও শিশু
নেই যে প্রাণের সাড়া,
কারাগারে আজ থমকে গেছে
বিষাদ অশ্রুধারা।
​নয়টি মাস যে কাটিয়েছে প্রহর
একটি ছোঁয়ার তরে,
সেই আদরের বুকের ধনটি
কেন নিথর এমন করে?
​নিষিদ্ধ নামের তকমা গায়ে
বন্দি যে আজ পিতা,
বুকের ভেতর জ্বলছে কেবল
স্মৃতির দগ্ধ চিতা।
​প্রথমবার সন্তানের মুখ দর্শনে
বড়ই নিষ্ঠুর সময়,
জীবন্ত নয়, শীতল দেহ
বুক ফেটে আজ যায়।
​কোলে তুলে নিল নিজের রক্ত
নয় মাসের সেই জান,
পাষাণ কারার দেয়াল জুড়ে
বিলাপের আখ্যান।
​স্ত্রী ছিল তার সঙ্গী লড়াকু
অভিমানেরই জেরে,
চলে গেল সে জগৎ ছেড়ে
সব মায়া আজ ছিঁড়ে।
​একটি ছোঁয়া, একটি দেখা
শেষ বিদায়ে আঁকা,
লোহার শিকল রইল পাহাড়
স্বপ্ন রইল ঢাকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর