শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরন অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ইদ উপহার হিসেবে সুবিধাবঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন। অনুষ্টানের শুভ উদ্বোধন করেন নাগরপুর প্রেসক্লাব ও নাগরপুর বাজার বনিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল। সাংস্কৃতিকের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০০৪ সাল থেকে অসহায় মানুষের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে আসছে সংগঠনটি।

 

বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিজান ও মো. ফরিদ হোসেন মামুন। এসময় সংগঠণের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান, মো মিজানুর রহমান শাহিন, সম্মানিত সদস্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সম্মানিত সদস্য সাবিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সংগঠনের উদ্যোগে এবার ৩শত ২০টি কাপড় ও ৩০টি লুঙ্গি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর