শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে যুব জামায়াত নেতা আব্দুর রহমানের উদ্যোগে অসচ্ছলদের মাঝে ঈদ উপহার বিতরণ

ডা.এম.এ মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নাগরপুর উপজেলা যুব জামায়াতের কার্যকরী সদস্য ও নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাংগা শালিনাপাড়া এলাকায় তার নিজ বাসভবনে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার  তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সে জন্য সামর্থ্যবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে এসে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর