বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মহা-পরিচালক বরাবর অভিযোগ দায়ের : নান্দাইলে ভূয়া ঠিকানা ব্যবহার করে পরিবার কল্যাণ সহকারী (মহিলা) পদে চাকুরীতে যোগদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৮:১৯ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের ৬নং ইউনিট (বারুইগ্রাম) পরিবার কল্যাণ সহকারী (মহিলা) পদে ভূয়া ঠিকানা ব্যবহার করে চন্ডীপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চামারুল্লাহ গ্রামের মোঃ জালাল উদ্দিনের কন্যা মুনমুন আক্তার চাকুরী গ্রহন করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। একই পদে চাকুরী প্রত্যাশী লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনকারী বারুইগ্রামের মোঃ ইউসুফ মিয়ার স্ত্রী আনোয়ারা আক্তার (রোল নং ১৭৩৬৩৭১৩) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানাগেছে, গত ২৩জুলাই/২০১৭ দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক কয়েকশ মহিলা পরিবার কল্যান সহকারী পদের জন্য আবেদন করেন।
বিজ্ঞপ্তির ১নং শর্ত ছিল চাকুরী প্রার্থী সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ৫জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে। কিন্তু বারুইগ্রাম ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী থাকার পরেও অজ্ঞাত কারণে ভিন্ন ৩নং ওয়ার্ড থেকে মুনমুন আক্তার নামে মহিলাকে নিয়োগ দেয়া হয়। যা সম্পূর্ন চাকুরী বিজ্ঞপ্তির ১নং শর্ত বিরোধী ছিল। বর্তমানে উক্ত মহিলার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিয়ে হওয়ায় সে হোসেনপুরে স্বামীর বাড়িতে অবস্থান করে। মুনমুন চাকুরীতে যোগদানের পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। ৩নং ওয়ার্ডের মহিলা ৬নং ওয়ার্ডের চাকুরী করার বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক তার কোন বৈধতা নেই।
চাকুরী প্রত্যাশী আনোয়ারা আক্তার বিগত ১৪ই অক্টোবর উক্ত বিষয়ে লিখিত আকারে অভিযোগ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর রেজিঃ ডাক যোগে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি মাননীয় সংসদ সদস্য ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল, সচিব-স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রণালয়, পরিচালক প্রশাসন, উপ-পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অফিসার, সহকারী পরিচালক (সিসি), উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নান্দাইল সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিকট প্রেরণ করা হয়েছে। আবেদনকারী বিষয়টি জরুরীভাবে উর্ধ্বতর কমিটির মাধ্যমে তদন্তমূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাবী সহ ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে একজনকে চাকুরী প্রদানের জোরদাবী জানিয়েছেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর