বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা আরিচা মহাসড়কে পিকআপ ছিনতাই; আটক ৪

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৮:১৯ অপরাহ্ন

সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:
সাভারে একটি মুরগী বোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) রাতে সাভার ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার আটককৃতদের সবাইকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো- মো: খোকন সরদার (২২), মো: রাব্বি, রুবেল (৩৫) ও সাহিদুল ইসলাম (৩৫)।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী মাহাবুব গত ১৭ অক্টোবর দিনাজপুর থেকে তার গাড়ির ড্রাইভার ও হেলপারের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকার মুরগী বোঝাই করেন। এসব মুরগী নিয়ে তার গাড়ির ড্রাইভার ও হেলপার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাত আনুমানিক ১১ টার সময় পিকআপটি ঢাকা আরিচা মহাসড়কে হেমায়েতপুর এলাকায় পৌঁছালে দুটো ছোট পিকআপ তাদের গতিরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই আসামিরা তাদের পিকআপ থেকে নেমে মুরগী বোঝাই পিকআপটি ছিনতাই করে ঢাকার দিকে চলে যায়।
সাভার থানার উপ-পরিদর্শক প্রান কৃষ্ণ জানান, অভিযোগ দায়ের হলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানো হয় এবং আসামীদের সাভার ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পিকআপটি মিরপুর নওয়ারবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর