বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চকরিয়ায় বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১০জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১১:৫৮ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়কের চকরিয়ায় বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত এবং ১০ জন মত যাত্রী আহত হয়েছে। নিহত ডাম্পার গাড়ির চালক মোহাম্মদ হোসেন বাবু (২৬) বলে জানাযায়। সে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার আবু বক্করের ছেলে। আহত হয়েছে চকরিয়া সার্ভিসের অন্তত ১০জন তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। ১৪ অক্টোবর বুধবার ২’টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সংলগ্ন মইক্ক্যাঘোনার বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খুটাখালীর মেধাকচ্ছপিয়া সংলগ্ন এলাকায় কক্সবাজার অভিমূখী চকরিয়া সার্ভিস বাস ও ডুলাহাজারাগামী একটি ডাম্পার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ডাম্পার চালক বাবু মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ কর ফাঁড়িতে নিয়ে যায়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর