বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গরু সহ ৪চোর গ্রফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৩ অপরাহ্ন

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের (চাঁদনী) ভান্ডারা এলাকা থেকে ২৩ সেপ্টেম্বর  বুধবার দিবাগত রাত আনুমানিক পনে ৪ টার সময় ৩টি চোরাই গরু ১টি পিক আপসহ ৪ গরুচোরকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়  গত বুধবার দিবাগত রাতে টহলরত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌশহরের (চাঁদনী)ভান্ডারা এলাকা থেকে ৩টি গরুসহ ৪ চোরকে আটক করে।এইসাথে তাদের একটি পিকআপ ভ্যানকেও পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত  হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা গ্রামের খপি লাল চন্দ্র শীলের ছেলে সুবাস চন্দ্র শীল (৪৫), হরিপুর উপজেলার বনবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে খাদেমুল (২৫), রংপুর জেলার কাউনিয়া উপজেলার গবিন্দনগরের সিরাজুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও ঠাকুরগাঁও রুহিয়া থানার রাখালদেবী হাটের শাহাজাহান আলীর ছেলে বিপ্লব হোসেন রিপন (২০)।
এ নিয়ে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় ১ টি মামলা হয়েছে।  বৃহস্পতিবার বিকালে আসামীদের জেলা জেল হাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে  মামলা দায়ের হয়েছে এবং উদ্ধারকৃত গরুগুলিকে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রকৃত মালিককে ফেরত দেয়া হবে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর