বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে মারপিট ও ছিনতাই, গ্রেফতার ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫৪ পূর্বাহ্ন

 মোঃ কামাল হোসেন:

যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ মৎস্য অফিসের অফিসের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা গালিগালাজসহ এক যুবককে মারপিট পূর্বক পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ সাজু ও সুমন ওরফে আবু মুসা নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সাজু চোপদারপাড়া (নানা ষ্টোরের সামনে ) কুট্টির ছেলে আর সুমন ওরফে আবু মুছা শংকরপুর ছোটনের মোড়ের হাফিজুর রহমান ওরফে সাঈদের ছেলে। পলাতক আসামীরা হচ্ছে, আকবরের মোড়ের খোকনের ছেলে ইশারত, ছোটনের মোড়ের আশরাফ হোসেনের ছেলে ঝন্টুসহ অজ্ঞাতনামা ২/৩জন। শহরের বেজপাড়া মেইন রোডের আজগর হোসেনের ছেলে ওয়াসিম হোসেন সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে মামলা দেন।

 

মামলায় তিনি উল্লেখ করেন, রাত পৌনে ১০টায় বাসা হতে তার অফিস আইটি পার্কের দিকে যাচ্ছিল। উল্লেখিত স্থানে পৌছালে উক্ত আসামীরা পূর্ব পরিচিত হওয়ায় ওয়াসিম হোসেনকে গালিগালাজসহ মারপিট করে তার পথরোধ করে। পরে তার দখল হতে একটি ১০ হাজার টাকা মূল্যে মোবাইল ফোন মানিব্যাগ যার মধ্যে জাতীয় পরিচয়পত্র, ইবিএল ব্যাংকের ক্রেডিড কার্ড ছিনিয়ে নেয়। ওয়াসিম হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে ভয়ভীতি দেখিয়ে মারপিট পূর্বক হুমকী দিয়ে চলে যায়। মারপিটের শিকার ওয়াসিম হোসেন চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সাজু ও সুমন ওরফে আবু মুসাকে গ্রেফতার করে। পরে তাদেরকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর