বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোলে ৫৭ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৬ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন:

যশোরের বেনাপোলে ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শান্ত নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার রাত ৯ টার দিকে তাকে বড়আচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামি শান্ত হোসেন (২০) সে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের শাহ আলমের ছেলে।

 

সে এলাকায় ফেনসিডিল ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটকের ব্যাপারে ডিউটি অফিসার এএসআই মোমিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা একটি মাদকের চালান নিয়ে বড়আঁচড়া গ্রাম হয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

এমন সংবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এর নির্দেশনায় থানার একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল মঙ্গলবার যশোর আদালতে সোপর্দ করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর