সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৩ অপরাহ্ন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় আটোয়ারী প্রেসক্লাব ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের প্রায় ২৫জন সংবাদকর্মী অংশ নেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে উপজেলা পরিষদ ও প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরাই পারে এলাকার সমস্যা , সম্ভাবনা সরকারের দৃষ্টিতে এনে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এলাকা , দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে।

 

সাংবাদিকরাই পারে প্রশাসনের সহযোগিতায় এলাকার সামাজিক অবক্ষয় দুর করতে। এলকার সামাজিক অবক্ষয় দুর করতে এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সাংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান এবং সঠিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান, সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সদস্য নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর