শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পাবনার চাটমোহর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারী) রাত ৮টায় চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালু রহমান জুয়েল, সহ-সভাপতি সনজিত সাহা কিংসুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, শামীম হাসান মিলন, শাহিন রহমান, ইকবাল কোবির রঞ্জু, লতিফ রঞ্জু, বকুল রহমান, তুষার ভট্টাচার্য, ইফতেখার টুটুল, এমএ জিন্নাহ, জাহাঙ্গীর আলম আপেল, জাকির ছেলিম, জাহাঙ্গীর আলম মধু, শিমুল বিশ্বাস, বিপ্লব আচার্য, সাইফুল ইসলাম, সোহেল খান, সুদীপ্ত কর্মকার সহ সকল সদস্যবৃন্দ।
দীর্ঘ ৩৬ বছর ধরে চাটমোহর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর