সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাসাইল প্রেসক্লাবে আবারও সভাপতি কাশেম, সম্পাদক বিজয়

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আবারও সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল শহরের নূর জাহান হোটেলে দ্বি-বার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান ও রাশেদা সুলতানা রুবি, যুগ্ম সম্পাদক পদে আহমেদ রাসেল ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে শাহানাজ খানম রেখা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাহের রাজা খান,  ক্রীড়া সম্পাদক পদে জিয়ারত হোসেন জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন এম শহীদুল ইসলাম, খাইরুল ইসলাম তালহা, সাইদুল ইসলাম দিপু, মো. শরীফুজ্জামান ও কামরুল ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ ও সম্মানিত সদস্য রেজওয়ান শরীফ। এসময় নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর