রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ

সম্প্রতি হাট-বাজার ইজারার দরপত্র (টেন্ডার) দাখিলকে কেন্দ্র করে চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনা এবং বিএনপির পক্ষ থেকে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের নতুন বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিল-পরবর্তী সমাবেশে চাটমোহর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও সরকারি দলের কিছু সদস্য বিভিন্নভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর মারধর, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা আরও বলেন, এ ধরনের অপকর্ম অব্যাহত থাকলে প্রয়োজনে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাট-বাজার ইজারার টেন্ডার দাখিলের সময় এই মারধরের ঘটনা ঘটে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর