মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ঈশ্বরদী থানার ওসি মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমান নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। এ সময় পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ সভা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের বিভিন্ন কার্যক্রম ও কর্মদক্ষতা পর্যালোচনার পর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় বিশেষ ভূমিকা ও স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এই অর্জনের বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি ঈশ্বরদী থানায় কর্মরত পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সর্বদা সচেষ্ট আছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের আস্থা অর্জন এবং দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাব।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর