সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ডিবিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদে মো. মোতাহার সরকারের প্রার্থিতা ঘোষণা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:২১ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. মোতাহার সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবার অঙ্গীকার এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মোতাহার সরকারের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৯ সালে ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে। এরপর ১৯৯১-৯২ সালে তিনি চাটমোহর ডিগ্রি কলেজ শাখার বার্ষিকী সম্পাদক এবং ১৯৯২-৯৩ সালে একই কলেজ ছাত্র সংসদের ময়েন রহিম পরিষদের এজিএস প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি চাটমোহর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
১৯৯৬ সালে তিনি ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন এবং ২০১৩ সালে চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি চাটমোহর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এবং ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকারের অভিজ্ঞতার দিক থেকেও মোতাহার সরকারের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। তিনি দুইবার ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া একবার তিনি ডিবিগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রার্থিতা ঘোষণা করে মোতাহার সরকার বলেন,
“আমি এই এলাকারই সন্তান। দীর্ঘদিন বিএনপির আদর্শ নিয়ে কাজ করেছি এবং দলের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এখন স্থানীয় মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছি। চেয়ারম্যান নির্বাচিত হলে গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
তিনি স্থানীয়বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার সুযোগ দিলে তিনি দিন-রাত পরিশ্রম করে জনসেবায় নিয়োজিত থাকবেন এবং ডিবিগ্রাম ইউনিয়নকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর