সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সলঙ্গায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেল ৫টায় তেলকুপি বাজার দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সলঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদুল ইসলাম (ফরিদ)এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা,সিনি: সহ-সভাপতি আজাহার আলী,থানা যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক  আফসার আলী ও সেলিম এলাহী,থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল ইসলাম আরিফসহ অনেকে।
সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েম সমর্থকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর