নওগাঁর রাণীনগরে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাশিমপুর সোনারপাড়া গ্রামের মজিবর রহমান ওরফে ডুবা (৪৩), কাশিমপুর গ্রামের সাইদুল সোনার (৩২) এবং আতাইকুলা গ্রামের সাগর হোসেন (৩২)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কাশিমপুর গ্রামের ফেরদৌস সরদারের বাড়ি থেকে তাঁর একটি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন মজিবর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর দুজনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে উপজেলার করজগ্রাম এলাকার সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।