বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত  হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত কুতুবপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান: নতুন ড্রেনের ফলক উন্মোচন ও আরেকটি প্রকল্পের কাজ উদ্বোধন রাঙাটুঙ্গীকে হারিয়ে প্রথম আলো–স্টার নিউজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গোপালপুরের ফরহাদ একাডেমি

টাকা দিলেই মেলে এনআইডি সংশোধন, রাসেল ইকবালের বিরুদ্ধে অনৈতিক বাণিজ্যের অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ সরকারি নথির ভুল সংশোধন করে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাজার পরিদর্শক রাসেল ইকবালের বিরুদ্ধে । অভিযোগ রয়েছে, সরকারি নথি সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে তিনি একটি চক্রের মাধ্যমে অনৈতিক আর্থিক লেনদেনে জড়িত ছিলেন ।

‎‎অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে কয়েকজনের কাছ থেকে অর্থ লেনদেনসংক্রান্ত অভিযোগ পাওয়া যায় । অভিযোগকারীদের ভাষ্য, এনআইডি ও অন্যান্য সরকারি নথির ভুল সংশোধন করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়া হয়েছে । এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে ।

‎‎অভিযোগে নওয়াপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বাধন মুখার্জিসহ আরও বেশ কয়েক জন কর্মকর্তার নাম উঠে এসেছে ।

‎‎নাম প্রকাশে অনিচ্ছুক এনআইডি সংশোধন করিয়েছেন, এমন এক ব্যক্তি অভিযোগ করে বলেন, অনেককে টাকা দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি । এমনকি টাকাও ফেরত পাইনি । পরে নওয়াপাড়া পৌরসভার রাসেল ইকবালের মাধ্যমে আমার এনআইডি কার্ডের ভুল সংশোধন হয়েছে । এ জন্য তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে।

‎‎ওই ব্যক্তির আরও দাবি, রাসেল ইকবালের বিভিন্ন মহলে যোগাযোগ রয়েছে । অভিযোগকারীর নিরাপত্তার কথা চিন্তা করে তার পরিচয়, অর্থ লেনদেনের পরিমাণ এবং সংশোধিত এনআইডির তথ্য গোপন রাখা হচ্ছে ।

‎‎অভিযোগ অস্বীকার করে রাসেল ইকবাল বলেন, আমি কারও এনআইডি কার্ডের ভুল সংশোধন করে দেইনি । কেউ যদি বলে থাকে, তাহলে সেটা ভুল কথা । আর টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না।

‎‎এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা নির্বাচন অফিসের কাজ, আমাদের দপ্তরের নয় । রাসেল এটা করেছে কি না, আমার জানা নেই । এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা জানলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর