সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

দৌলতপুরে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 79.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মানিকগঞ্জের দৌলতপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (৮ম পর্যায়)-এর আওতাধীন শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (২৬অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স হল রুমে এ সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা উপ পরিচালক মো.সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু গণ শিক্ষার কার্যক্রম মানিকগঞ্জ জেলা ফিল্ড অফিসার মো.হাবিবুল্লাহ, সিনিয়র মাস্টার ট্রেইনার মুফতি আশরাফুল আলম,
​সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মাওলানা সাইদুর রহমান, সাধারণ কেয়ারটেকার মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আসা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
​সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রেণি পাঠদান ব্যবস্থার মানোন্নয়ন এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর