বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্মরণে সাংবাদিক আব্দুর রশিদ : পেশাগত নিষ্ঠা ও মানবিকতায় নিবেদিত এক মানুষ- এবিএম ফজলুর রহমান ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  আটঘরিয়ায় ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন আটঘরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত  হৃদয়ে পাবনার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত কুতুবপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান: নতুন ড্রেনের ফলক উন্মোচন ও আরেকটি প্রকল্পের কাজ উদ্বোধন রাঙাটুঙ্গীকে হারিয়ে প্রথম আলো–স্টার নিউজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গোপালপুরের ফরহাদ একাডেমি

লামায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রসহ নিহত ২

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসা ছাত্র ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির মৃত্যুর ঘটনা ঘটছে । সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। একই দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন—ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমানে হেডম্যান পাড়া) এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছন খোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মং প্রু মারমা হেডম্যান পাড়ায় যাওয়ার পথে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু সজিব। পরে তাকে চকরিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজিব বড়ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার মায়ের নাম বেবী আক্তার।
একই ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় একজন স্কুলকর্মী ও এক শিশুশিক্ষার্থীর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন তাঁদের পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরপর দুটি প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে ত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জামিল আহমেদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর